মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জাপানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৪ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন
জাপানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এবং জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি নিশ্চিত করে এ তথ্য। খবর রয়টার্সের।

কম্পনে উপকূলীয় শহর কুশিরো ও নেমুরোকে কেঁপে উঠে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। বড় কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। জাপান সময় রাত ১০টা ২৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মাটি থেকে ৪৩ কিলোমিটার (২৭ মাইল) গভীরে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ারে’ অবস্থিত হওয়ায় জাপানে ভূমিকম্প সাধারণ ঘটনা। এ কারণে দেশটির অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়, যেন প্রচণ্ড কম্পনেও ভবনের কিছু না হয়। ভবন নির্মাণ আইন মানা হচ্ছে কি না, মহড়ার মাধ্যমে তা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।