বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দেশে ৬ ডিগ্রি পর্যন্ত কমেছে রাতের তাপমাত্রা

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১:৫২ পূর্বাহ্ন আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
দেশে ৬ ডিগ্রি পর্যন্ত কমেছে রাতের তাপমাত্রা

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী তিনদিনে আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানান ওমর ফারুক।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোর ও চট্টগ্রামের সন্দ্বীপে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।