শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সেনবাগে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবীতে বিক্ষোভ-মানববন্ধন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ৪:২০ পূর্বাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
সেনবাগে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবীতে বিক্ষোভ-মানববন্ধন

রোবাবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে উপজেলার সেনবাগ বাজারে এ কর্মসূচি পালন করা হয়।   

মানববন্ধনে বক্তারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস সালাম সবুজের বিরুদ্ধে হাসপাতালের বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও হাসপাতালে রোগী না দেখে তিনি তার কর্মস্থলে যোগদানের বর্ষপূর্তি করার অভিযোগ তুলেন। এ ছাড়াও একটি প্রাইভেট হাসপাতালে তার হাতে এনথেসিয়া দেয়ায় সিজারিয়ান অপারেশনের রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ সময় বক্তব্য রাখেন, সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহসভাপতি ওমর ফারুক ও সেনবাগ পৌর যুবলীগের সাবেক সহ-সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমূখ।  

অভিযোগের বিষয়ে জানতে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহিবুস সালাম সবুজে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি মুঠোফোন রিসিভ করেননি।  তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।   

নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারের বলেন, ইতিমধ্যে বিষয়টি আমি জেনেছি। অভিযোগের আলোকে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।