শিক্ষার উপকরণে সরকারকে নজর দিতে হবে : ডা. হারুনুর রশিদ

ডা. হারুনুর রশিদ বলেন, শিক্ষার ক্ষেত্রটিকে যদি কম গুরুত্ব দেয়া হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব আমরা। আর সেটার দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে আমাদের জাতীয় জীবনে। এটা থেকে সহসাই পরিত্রাণ পাব বলে মনে হচ্ছে না। আমাদের সামনে দুর্ভোগ আছে। আমাদের সবাইকে যে যার জায়গা থেকে সাশ্রয়ী হতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের আরো বেশি সাশ্রয়ী হতে হবে। স্বল্প খরচে কীভাবে পড়াশোনা করতে হয় আমাদের ছেলেমেয়েদের শিক্ষা দিতে হবে। কোনো কিছুতেই অপচয় করা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামূলক কাজ ছাড়া অন্য কিছুর ব্যবহার কমিয়ে আনতে হবে। সরকারের একার পক্ষে সবকিছু সামাল দেয়া সম্ভব নয়।
তিনি আরো বলেন, সরকারের এ বিষয়ে সজাগ দৃষ্টি রয়েছে। সরকার নিশ্চয়ই দাম বাড়ার বিষয়টি আমলে নেবেন।

