মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাশিয়াকে প্রাণঘাতী সরঞ্জাম পাঠানোর কথা ভাবছে চীন : সিআইএ

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৬ অপরাহ্ন আপডেট: ১৫ মার্চ ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
রাশিয়াকে প্রাণঘাতী সরঞ্জাম পাঠানোর কথা ভাবছে চীন : সিআইএ

স্থানীয় সময় রবিবার (২৬ ফেব্রুয়ারি) সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে এমন দাবি করেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।

সিআইএ প্রধান বলেন, আমরা নিশ্চিত যে চীনা নেতৃত্ব রাশিয়াকে প্রাণঘাতী সরঞ্জাম প্রদানের বিষয়টি বিবেচনা করছে।

অবশ্য এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে- এমন কিছু সম্পর্কে এখনও জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, চীন রাশিয়ায় প্রাণঘাতী সরঞ্জামের চালান পাঠিয়েছে- এমন কিছুর প্রমাণ আমরা এখনও পাইনি। চীন এমন কোনো পদক্ষেপ নিলে সেটি হবে ‘খুবই ঝুঁকিপূর্ণ’ ও ‘অবিবেচনাপ্রসূত’।

আর চীনের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ এলে তার পরিণতি কী হতে পারে সে বিষয়টি পরিষ্কার করা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন সিআইএ প্রধান।