প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সেজেছে কিশোরগঞ্জ

দুপুরে কামালপুরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে মধ্যাহ্নভোজের পর বিকেলে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন। সেখানে বক্তব্য দেবেন।
দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে হাওরের তিন উপজেলাসহ আশপাশের অঞ্চলগুলো উৎসবের আমেজে নতুন রূপে যেন সেজেছে। জোরেশোরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
বীর মুক্তিযোদ্ধা আ. হামিদ সেনানিবাস উদ্বোধনের পাশাপাশি হাওরের উন্নয়ন কর্মকাণ্ড নিজ চোখে দেখার জন্যই প্রধানমন্ত্রীর এ সফর বলে জানা গেছে।
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে হাওরের যে যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে, আমাদের চাওয়া তিনি নিজ চোখে একবার দেখে যান। গত ২৫বছর আগে তিনি যখন এসেছিলেন তখন জেলা শহর থেকে রিকশা আনতে হয়েছিল, এখন প্রধানমন্ত্রীর পুরো গাড়ি বহরই আসতে পারবে রাস্তা ধরে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর উপজেলা মিঠামইনে সর্বশেষ সফর করেছিলেন ১৯৯৮ সালে। দীর্ঘ দুই যুগের বেশি সময় পর তার আগমন যেন হাওরবাসীর আনন্দের শেষ নেই।

