শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সাতকানিয়ায় বাবার হাতে ছেলে খুন!

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৮ অপরাহ্ন আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১:২০ পূর্বাহ্ন
সাতকানিয়ায় বাবার হাতে ছেলে খুন!

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আক্কাস ও তার বাবা হোসেন আহমদ ভারসাম্যহীন। সন্ধ্যায় আক্কাস বাড়ির সামনে সড়কে কুড়াল নিয়ে নিজের শরীরে আঘাত করার চেষ্টা করলে তার বাবা প্রথমে তাকে থামাতে যায়। পরে বাবা ছেলে কথাকাটাকাটির এক পর্যায়ে আক্কাসের মাথার পেছনে কুড়ালের কোপ লেগে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নলুয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ ইব্রাহীম বলেন, হোসেন আহমদের পরিবারের সদস্যরা পাগল বলে পরিচিত। নিহত আক্কাস ভারসাম্যহীন। তার বাবাও ভারসাম্যহীন। ছেলেকে মাথায় আঘাত করে খুন করার দুই ঘন্টা পর বাবা স্বীকার করেছে তিনি ছেলেকে খুন করেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, মানসিক ভারসাম্যহীন ছেলেটি বাবাকে কুড়াল নিয়ে মারতে যায়। এ সময় বাবা নিজেকে রক্ষা করতে গিয়ে কুড়ালটি কেড়ে নিয়ে ছেলের মাথায় আঘাত করে। এতে ছেলেটির মৃত্যু হয়। এ ঘটনায় বাবাকে আটক করা হয়েছে। ছেলের লাশটি ময়নাতদন্তের জন্য সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মরগে প্রেরণ করা হয়েছে।