শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে হত্যা মামলার আসামিকে জবাই করে হত্যা

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৪৫ পূর্বাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ২:১৯ পূর্বাহ্ন
নোয়াখালীতে হত্যা মামলার আসামিকে জবাই করে হত্যা

নিহত মো. আব্দুল হাকিম (৩৫) উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের মো.ইব্রাহীম ওরফে রাজা মিয়ার ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক ছিল।  

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরমটুয়া গ্রামের সফিগঞ্জ বাজারের দক্ষিণ পাশে একটি সয়াবিন ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।  

পূর্ব চরমটুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) হারুন অর রশীদ জানান, সকাল ৮টার দিকে স্থানীয় কয়েকজন দিনমজুর সয়াবিন ক্ষেতে কাজ করতে যায়। ওই সময় তারা সয়াবিন ক্ষেতের এক পাশে রক্ত দেখতে পেলে তাদের সন্দেহ হয়। রক্তের সূত্র ধরে তারা একটি মাটি চাপা দেওয়া গর্তের সন্ধান পায়। এরপর তারা ওই গর্ত খুঁড়ে মানুষের পা দেখতে পেলে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২ টার দিকে ওই সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার করে।  

নিহতের শশুর বকুল মাঝি বলেন, গতকাল রোববার রাত ১০.০২ মিনিটে আমার মেয়ের জামাই আব্দুল হাকিমের সঙ্গে মুঠোফোনে আমাদের কথা হয়। সে রাতে আমাদের বাড়ি আসার কথা ছিল। এরপর থেকে হঠাৎ তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সকালে শুনতে পেলাম তাকে জবাই করে হত্যা করা হয়েছে।

তিনি আরো জানান, ২০২০ সালে আন্ডারচর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লা দুর্বৃত্তদের হাতে খুন হন। ওই মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আমার চাচাত ভাই মহিন উদ্দিনকে ৯ নম্বর ও আমার মেয়ের জামাই হাকিমকে ১৩ নম্বর আসামি করা হয়। গত কিছু দিন যাবৎ হারুন মোল্লার ভাগিনা অস্ত্রধারী ক্যাডার ইউসূফ, ভাড়াটিয়া সন্ত্রাসী আলম, আমিনুল হক, শাহজাহান, রমিজসহ বেশ কয়েকজন সন্ত্রাসী গোপন মিটিং করেছে। হারুন মোল্লার ভাতিজা আজাদ আমাদের বলেছে, দেশে এরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আপনারা একটু সজাগ থাকিয়েন, আপনি, আপনার ভাই মহিন ও জামাই হাকিমের ক্ষতি করতে পারে।

গতকাল রাত সাড়ে নয়টার দিকে বাজার থেকে ইউসূফ তার মোটরসাইকেলে আলমকে নিয়ে দূত ওইদিকে চলে যায়, তখনি আমাদের সন্দেহ হয়েছিল এবং তারা হারুন মোল্লা হত্যা মামলার পূর্বের ওই বিরোধকে কেন্দ্র করে আমার মেয়ের জামাইকে হত্যা করেছে।

আন্ডারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি ও বিএনপি নেতা হারুন মোল্লা হত্যা মামলার আসামি
মহিন উদ্দিন বলেন, ইউসুফ, আলম, শাহজাহান, আমিনুল হক ও রমিজের নাম আমরা থানার ওসিকে বলেছি এবং তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

এদিকে অভিযুক্ত ইউসূফ তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, বকুল মাঝি ও তার ভাইয়েরা খারাপ প্রকৃতির মানুষ, আমি এলাকার রানিং মেম্বার। জনপ্রতিনিধি হিসেবে তাদের অপকর্মে বাঁধা দেওয়ায় তাদের সঙ্গে আমার শত্রুতা বাঁধে।  তবে হাকিম হত্যার বিষয়ে আমরা কিছুই জানিনা। পূর্ব শত্রুতার জেরে আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাস বলেন, হাকিমকে জবাই করে হত্যা করা হয়। এ ছাড়া তার কানের নিচে কাটা ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখান থেকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।   

ওসি আরো বলেন, নিহত হাকিমের বিরুদ্ধে থানায় হত্যা মামলাসহ ১০-১২টি মামলা রয়েছে।