শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে মহিলা আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ৮:১৭ পূর্বাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
নোয়াখালীতে মহিলা আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা

সোমবার (২৭ ফেব্রুয়ারী ) বিকালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জেলা শহরের আবদুল মালেক উকিল সড়কে বর্ণাঢ্য র‌্যালী শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় নোয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা মমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেনু চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিল আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্বা ফরিদা খানম সাকী।

আলোচনা সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সাবরিনা মাহজাবিন জয়ন্তী, সহসভাপতি লিলি রহমান, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমলা আক্তার নেতৃবৃন্দসহ প্রমুখ ।

এসময় জেলা, উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ অংশগ্রহন করেন।