সাতসকালে শ্রীলেখার গায়ে ভালোবাসার আঁচড়!

প্রশ্ন জাগছে, আঁচড়ের নেপথ্যে কে? সে হলো শ্রীলেখার পোষা প্রাণী আদরের। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, না কোনো পুরুষ মানুষের নয়। আমার অবলা সন্তানের আদর। যাতে তার ‘আঁচড়’ টক অব দা টাউন হয়ে না ওঠে তাই আগেভাগেই অভিনেত্রীর মন্তব্য, বলে দিলাম বাবা পাছে কেউ ভুল বোঝে।
শ্রীলেখার কাছে তার পোষা প্রাণীরা নেহাতই পোষা নয়, পরিবার। যেখানে তিনি থাকেন, পোষা প্রাণী পালনের কারণে বহুবার হেনস্থাও হতে হয়েছে তাকে।

