নারায়ণগঞ্জে স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৭ মিনিটে খবর পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিসের ১টি ইউনিট। পরে ধারাবাহিকাবে সেখানে আরও ৬টিসহ মোট সাতটি ইউনিট কাজ করছে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোস্তাফিজুর রহমান জানান, নান্নু স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে যাচ্ছে। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো বিস্তারিত জানা যায়নি বলে তিনি জানান।

