মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আজ প্রাথমিকের বৃত্তির সংশোধিত ফল

প্রকাশ: ১ মার্চ ২০২৩, ১১:১৮ অপরাহ্ন আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
আজ প্রাথমিকের বৃত্তির সংশোধিত ফল

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে প্রাথমিক বৃত্তি ২০২২ এর ফলাফল পুনঃযাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় অদ্য প্রকাশিত প্রাথমিক বৃত্তির ফলাফল স্থগিত করা হলো। বুধবার (১ মার্চ) অপরাহ্নে পুনরায় এ ফলাফল প্রকাশিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোডিং সংক্রান্ত ভুলের কারণে এক উপজেলার সঙ্গে আরেক উপজেলার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বাছাই বিঘ্নিত হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ ফলাফল প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধা কোটায় বৃত্তি পেয়েছে ৩৩ হাজার জন ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন। ফল প্রকাশের চার ঘণ্টার মাথায় তা স্থগিত করা হয়।