টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন ভারতীয় হাইকমিশনার

হাই কমিশনার ভার্মা জাদুঘরটিও পরিদর্শন করেন, যেটি বঙ্গবন্ধুর জীবন ও গৌরবময় পরম্পরা এবং বাংলাদেশের স্বাধীনতা ও অগ্রগতির জন্য তার অনন্য ত্যাগ স্বীকারকে প্রদর্শন করে।
তিনি বলেন, গণতান্ত্রিক সংগ্রাম ও সামাজিক ন্যায়বিচারের জন্য বঙ্গবন্ধুর সংগ্রাম সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। তার গৌরবময় পরম্পরা ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য একটি আলোর দিশা এবং বাংলাদেশের সাথে ভারতের অগ্রগতি ও সমৃদ্ধির যাত্রায় অবিচল অংশীদারিত্বের চালিকাশক্তি হিসেবে কাজ করছে। সেই অগ্রযাত্রা বর্তমান সরকারের আমলে আরো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

