মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৬

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২ মার্চ) ভোর ৬টা থেকে শুক্রবার (৩ মার্চ) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০ হাজার ৪৮৩ পিস ইয়াবা, ১২২.৭৫ লিটার বিদেশি মদ, ৫২ লিটার দেশি মদ, ২৫৬ বোতল ফেন্সিডিল, ১২২ গ্রাম ৭০ পুরিয়া হেরোইন ও ৪৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।

