বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

টনি ব্লেয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ৪ মার্চ ২০২৩, ১০:৫৯ অপরাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৮:৩৩ পূর্বাহ্ন
টনি ব্লেয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

শনিবার (৪ মার্চ) সকালে গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দুই দিনের সফরে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আসেন টনি ব্লেয়ার।

লেবার পার্টির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার। বর্তমানে তিনি ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

২০১০ সালে স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ঢাকা সফর করেছিলেন টনি। তার আগে, ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি এক রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছিলেন।