বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

দিনাজপুর জেলা বিএনপির নির্বাচনে সভাপতি দুলাল, সম্পাদক কচি

প্রকাশ: ১৫ মে ২০২২, ৮:২৮ অপরাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৮:৩৯ পূর্বাহ্ন
দিনাজপুর জেলা বিএনপির নির্বাচনে সভাপতি দুলাল, সম্পাদক কচি

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক চেহেলগাজী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা, সাবেক যুবদল নেতা আমিনুল ইসলাম মুন্না ও দিনাজপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মুকুর চৌধুরীর স্ত্রী হাসনাহেনা চৌধুরী হিরা।


ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশফাক আহমেদ।

প্রসঙ্গত, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের তিন পদসহ মোট সাতটি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১২ সালে সর্বশেষ কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন মরহুম লুৎফর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক ছাত্রনেতা মরহুম মুকুর চৌধুরী।