শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

প্রতিপক্ষের আঘাতে আহত অন্তঃসত্ত্বা গৃহবধূ, ভ্রুণ নষ্ট

প্রকাশ: ৫ মার্চ ২০২৩, ১১:২৫ অপরাহ্ন আপডেট: ২৬ মার্চ ২০২৬, ৪:৪২ পূর্বাহ্ন
প্রতিপক্ষের আঘাতে আহত অন্তঃসত্ত্বা গৃহবধূ, ভ্রুণ নষ্ট

শনিবার (৪ মার্চ) রাতে গৃহবধূকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালেদ সাইফুল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত নুসরাত আক্তার (৩০) হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. ফারুকের স্ত্রী।

চিকিৎসক খালেদ সাইফুল্যাহ জানান, আহত গৃহবধূ অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে আল্ট্রসনোগ্রাফি করানো হয়। তাতে দেখা যায়, তার গর্ভে দুটি সন্তান রয়েছে। এর মধ্যে একটি নষ্ট হয়ে গেছে। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাতিয়ার বাহিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

আহত গৃহবধূর স্বামী ফারুক জানান, বাড়িতে শুকনো পাতা কুড়ানোকে কেন্দ্র করে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় প্রতিবেশি আশরাফের পরিবারের লোকজনের। ঝগড়ার এক পর্যায়ে আশরাফ হোসেন ও তার দুই সন্তান লাটি নিয়ে এসে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে তার স্ত্রীকে। এতে অজ্ঞান হয়ে পড়লে প্রতিবেশিরা উদ্ধার করে ঘরে নিয়ে যায় তাকে। এই সংবাদ পেয়ে তিনি বাজার থেকে এসে স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন আছেন।

তিনি আরও জানান, স্ত্রীর চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় থানায় লিখিত অভিযোগ দিতে পারেননি। তবে মোবাইলে বিষয়টি থানা পুলিশকে জানিয়েছেন।

এই বিষয়ে অভিযুক্ত আশরাফ জানান, বাড়িতে নারীদের সঙ্গে গৃহবধূ নুসরাতের ঝগড়া হয়। ঝগড়া থামাতে গিয়ে তার সাঙ্গে নুসরাতের হাতিাহাতি হয়। তবে তাকে পিটানোর বিষয়টি সঠিক নয় বলে জানান তিনি।

এই ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।