শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

প্রকাশ: ৬ মার্চ ২০২৩, ১০:০৬ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম। তিনি জানান, পরে খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ তাড়াশ থানা পুলিশের সহযোগিতায় মরদেহ তিনটি উদ্ধার করে।

নিহতরা হলেন- জেলার বেলকুচি উপজেলার বারিক হোসেনের ছেলে মো. আলমগীর হোসেন (৩৫)। আর অপর দুই জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যদক্ষদর্শীরা বলছেন, সকালে একটি মোটরসাইকেলে করে তিনজন আরোহী মান্নাননগর থেকে কাছিকাটার দিকে যাচ্ছিলেন। আর এ সময় নাটোর থেকে একটি ট্রাক ঢাকার দিকে যাওয়ার সময় হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মন্নাননগর পেট্রোল পাম্পের কাছে আসলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হন।