শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ড্রেনে মিলল বৃদ্ধের লাশ

প্রকাশ: ৭ মার্চ ২০২৩, ১১:৫৬ অপরাহ্ন আপডেট: ১৭ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
ড্রেনে মিলল বৃদ্ধের লাশ

নিহত আব্দুল মান্নান (৮০) উপজেলার চাটখিল পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির জিগির মিয়ার ছেলে।

মঙ্গলবার (৭মার্চ) বেলা ১১টার দিকে চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের ডাক বাংলোর সামনের নির্মাণাধীন ড্রেন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ভাতিজা নাসির আহমেদ জানায়, গতকাল এশার নামাজের পর জেঠা বাড়ির পাশের দোকানে চা খেতে যায়। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তার মুঠোফোনে করলে রিং হয় কিন্ত রিসিভ হয়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তিনি চা খেতে গিয়ে বাড়ি ফেরার পথে ড্রেনে পড়ে মারা যান। এরপর মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন চাটখিল ডাকবাংলোর সামনে নির্মাণাধীন ড্রেনের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।  খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।  

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।