শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঐতিহাসিক ৭ই মার্চ: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

প্রকাশ: ৮ মার্চ ২০২৩, ৬:৫৬ পূর্বাহ্ন আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ২:৫৬ অপরাহ্ন
ঐতিহাসিক ৭ই মার্চ: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের নেতৃত্বে মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজিমুল হায়দার, এডিএম তামান্না মাহমুদ , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অজিত দেবসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কর্মকর্তা-কর্মচারীগণ।

এসময় জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শণ, নিরাবতা পালন, তাঁর আত্মার শান্তি কামনা করা হয়। একই সময় উপস্থিত ছিলেন, জেলা সিআইডির বিশেষ পুলিশ সুপার,মো: বশির আহমেদ, জেলার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, জেলা পিবিআই’র পুলিশ সুপার মো: মিজানুর রহমান মুন্সিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদা’র পুলিশ সদস্যগণ ।

জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, আওয়ামী লীগ নেতা আবু তাহের, মিয়া মো. শাহজাহান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের উপস্থিত ছিলেন। পরে শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর নেতৃত্বে সাধারণ সম্পাদক মিথিুন ভট্রসহ দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরআগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দুপুরের দিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা জেলা শহর মাইজদীতে একটি র‌্যালি বের করে।

এ ছাড়াও মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলার সির্ভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকরামুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার মোজাম্মেল হক মিলনসহ বিভিন্ন সরকারি-আধা সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতি সংগঠন।

জেলা প্রশাসনের আয়োজনে জেলাশিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজিমুল হায়দাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম (বার), এডিএম তামান্না মাহমুদ, নোয়াখালী কলেজের অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্যাহ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার মোজাম্মেল হক মিল বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম জিএস ও মিয়া মো. শাহজাহান।

শেষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুপুরে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের  মাঝে পুরস্কার বিতরণ করা হয়।