শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

প্রকাশ: ৯ মার্চ ২০২৩, ৩:২৭ পূর্বাহ্ন আপডেট: ১ এপ্রিল ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

বুধবার (৮ মার্চ) সকালে উখিয়া কুতুপালং ক্যাম্প-২ ইস্টে এ ঘটনা ঘটে।

১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন উর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিতে নিহত রোহিঙ্গা নেতার নাম সৈয়দ হোসেন ওরফে কালা বদ্দা। তিনি উখিয়া উপজেলার কুতুপালং ২- ইস্টে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ছিলেন।

অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন উর রশিদ বলেন, সৈয়দ হোসেন সকালে ঘর থেকে বের হন। আরসা নামধারী একদল দুষ্কৃতিকারী অতর্কিতভাবে তাকে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের অভিযান চলছে।

উখিয়ার বালুখালী কতুপালং ক্যাম্প-২ ইস্টের বাসিন্দা আলী হোসাইন জানান, হেড মাঝি ক্যাম্পে আরসা বিরোধী অবস্থানে সোচ্চার ছিলেন। সে কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আবারও সক্রিয় হয়েছে। ফলে ক্যাম্পগুলোতে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে।