শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে হাতকড়াসহ মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন স্বজনরা

প্রকাশ: ৯ মার্চ ২০২৩, ১১:০০ অপরাহ্ন আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ২:৪২ অপরাহ্ন
নোয়াখালীতে হাতকড়াসহ মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন স্বজনরা

ছিনিয়ে নেওয়া মাদক কারবারিরা হলেন, ওই এলাকার মাদক কারবারি মো. লিটন (২৫) ও মো. মাইনুদ্দিনকে (৩০)। তাদের মধ্যে মো. লিটনকে রাতে পুনরায় পুলিশ আটক করলেও মাইনুদ্দিন এখনো পলাতক আছেন।

স্থানীয়রা জানায়,  বুধবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ফরায়েজী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ২৫০ গ্রাম গাঁজাসহ আসামি লিটন ও মাইনুদ্দিনকে আটক করা হয়।

পরে মাদক কারবারিদের স্বজনরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ওপর আক্রমণ করে হাতকড়াসহ দুইজনকে ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় লিটনকে আটক করে পুলিশ।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উদ্ধার করে এবং পলাতক আসামি লিটনকে আটক করে। অপর আসামিকে গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।