বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

এর মানে হচ্ছে ২০১৩ সালে প্রধানমন্ত্রী হওয়া লি কেকিয়াংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন লি কিয়াং। খবর দ্য গার্ডিয়ানের।

চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির প্রধান ছিলেন লি কিয়াং। শি জিনপিংয়ের ঘনিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত লি কিয়াং ২০০৪ সাল থেকে ২০০৭ পর্যন্ত চীফ অব স্টাফ ছিলেন, যখন শি জিনিপিং পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন।

গত অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির কাউন্সিলে লি কিয়াংকে পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে দ্বিতীয় শীর্ষ পদে আনা হয়। তখনই তাঁকে পরবর্তী প্রধানমন্ত্রী করা হচ্ছে বলে আভাস মিলেছিল।

অন্যদিকে পাঁচ বছর করে দুই মেয়াদে দায়িত্ব পালনকারী বর্তমান প্রধানমন্ত্রী কেকিয়াং আগামী সোমবার অবসর নেবেন। ২০১৩ সালে যখন কেকিয়াং প্রধানমন্ত্রী হন, কিছুটা উদারপন্থি হিসেবে পরিচিত এই নেতা হয়তো চীনের রাজনৈতিক-সামাজিক পরিসরে পরিবর্তন আনতে কাজ করবেন।

পশ্চিমা বিশ্লেষকদের অনেকে আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু বলা হয়, প্রেসিডেন্ট শি জিনপিং নানাভাবে তার ক্ষমতা খর্ব করে দিয়েছিলেন।