শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে রাতের আঁধারে মাটি ও বালু বিক্রির মহোৎসব

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
নোয়াখালীতে রাতের আঁধারে মাটি ও বালু বিক্রির মহোৎসব

জেলার কবিরহাট উপজেলার ধানশালিক, বাটইয়া, ঘোষবাগ, ধানসিঁড়ি, সুন্দলপুর, চাপরাশিরহাট, নরোত্তমপুর ও কবিরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় তিন ফসলি জমি থেকে কৃষকদের নামে মাত্র টাকা দিয়ে জমির ওপরের অংশের উর্ব্বর মাটি বিক্রি এবং সরকারি খালসহ কৃষি জমির ভূগর্ভ থেকে বালু উত্তোলনের অভিযোগ ওঠে।

কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানা তানজিন জানান, মাটি কাটার কিছু অভিযোগ পেয়ে গত  ৪ ও ৫ মার্চ ২ জন এস্কেভেটর মালিক, ১ জন পাওয়ার ট্রাক্টর মালিক ও ১জন জমির মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলার সদর উপজেলার ১নং চর মটুয়া, ১৯নং পূর্ব চর মটুয়া, ২০ নং আন্ডার চর, ৮নং এওজবালিয়া, ৬নং নোয়াখালী, ৭নং ধর্মপুর, ৯নং কালাদরাপ, ১০ নং অশ^দিয়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের নানাভাবে চাপে ফেলে নামে মাত্র টাকার বিনিময়ে ফসলি জমির ওপরের অংশের উর্ব্বর মাটি কেটে রাতারাতি জমির শ্রেণি পরিবর্তন করে দেওয়া হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি ও কৃষক। অন্যদিকে জমির ভূগর্ভ থেকে বালু উত্তোলনের মহোৎসব এই উপজেলায় ব্যাপক।

গত ২১ ফেব্রুয়ারি উপজেলার কালাদরাপ ইউনিয়নের মুন্সীরতালুক গ্রামে কৃষি জমি হতে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নেহাল হোসেন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এরআগে গত ১১ ফেব্রুয়ারি নোয়াখালী ইউনিয়নের সল্লা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে সৌরভ ইসলাম নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করে ২টি ড্রেজার মেশিন বাজেয়াপ্ত করা হয়। ১১ জানুয়ারি দুপুরে একই ইউনিয়নের চর উরিয়ায় কৃষি জমি থেকে বালু উত্তোলনের অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

জেলার চাটখিল উপজেলারয় অবৈধভাবে ফসলি জমি থেকে চলছে মাটি কাটা ও বালু উত্তোলন। গত ২৫ জানুয়ারি অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আবদুল কাইয়ুম নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অন্যদিকে, উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের গোমাতলী-ইটপুকুরিয়া ৫ কি.মি. খাল পাড়ের মাটি বিক্রির প্রতিবাদে গত ২ মার্চ মানববন্ধন করে স্থানীয়রা।

জেলার সেনবাগ উপজেলার নবীপুর, ছাতারপাইয়া, কৈশাড়পাড়, ডমুরুয়া, অর্জুনতলা, মোহাম্মদপুর, কাদরা ও বীজবাগ ইউনিয়নে চলছে মাটি কাটা ও বালু উত্তোলনের মহোৎসব। ওই ইউনিয়নে বেশিরভাগ ফসলি জমির মাটি নেওয়া হচ্ছে ইটভাটায়। গত ১৫  ও ২৩ জানুয়ারি ফসলি জমির টপ সয়েল কেটে ইটভাটায় নেওয়ার অপরাধে এবং ফসলি জমি থেকে মাটি কাটায় পৃথক দুটি স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এতে তিনটি মামলায় দুটি মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কোম্পানীগঞ্জের ৭নং মুছাপুর ইউনিয়নে ছোট ফেনী নদী ও বামনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ উঠেছে। এতে যে কোনো মুহূর্তে মুছাপুর ক্লোজার ও স্লুইস গেট বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনসহ উপজেলার সর্বত্ব ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে প্রভাবশালী একটি চক্র। এই চক্রের বিরুদ্ধে প্রশাসের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালিত হলেও পুনরায় চক্রটি সক্রিয়ভাবে বালু উত্তোলন ও মাটি কাটা অব্যাহত রেখেছে। গত ২৩ ফেব্রুয়ারি চর পার্বতী ইউনিয়নে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে একজনকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সুবর্ণচর উপজেলার চর জব্বর, চর আমান উল্যাহ, চর বাটা, পূর্ব চর বাটা, চর জুবলি, চর ওয়াপদা, চর ক্লার্ক ও মোহাম্মদপুর ইউনিয়নেও চলছে মাটি কাটার মহোৎসব। স্থানীয়দের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে জোরালো ভূমিকা না থাকায় অবাধে চলছে এই মাটি কাটা ও বালু উত্তোলনের মতো ভয়ংকর অপরাধ। জেলার বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও হাতিয়া উপজেলার সর্বত্ব একই চিত্র দেখা গেছে।

বিভিন্ন উপজেলার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফসলি জমি থেকে মাটি কাটা ও বালু উত্তোলনের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও প্রভাবশালীরা যুক্ত থাকায় প্রশাসনের অভিযানের পরও স্থানীয় ইউনিয়ন তহসিলদারের মাধ্যমে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে রাতের আঁধারে এবং সরকারি ছুটির দিনে মাটি কাটা ও বালু উত্তোলনের মহোৎসব চালানো হচ্ছে। এইসব মাটি ও বালু খেকোদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে অভিযানে বের হলেই ভূমি অফিসের কর্মচারী ও ইউনিয়ন তহসিলদারগন আগেই অপরাধীদের সতর্ক করে দেওয়ায় বেশিরভাগ অভিযান ব্যর্থ হয়।

নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি ও ভূ-গর্ভ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে রাতের বেলা অথবা ছুটির দিনেও যদি কেউ এমন অপরাধ করে থাকেন, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবো।