শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কাপ্তাই কেপিএম পরিদর্শনে শিল্পমন্ত্রী

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১২:০৯ পূর্বাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ৩:৩৪ পূর্বাহ্ন
কাপ্তাই কেপিএম পরিদর্শনে শিল্পমন্ত্রী

শুক্রবার (১০ মার্চ) দুপুরে মত বিনিময়ের পর বিকেলে কর্ণফুলী পেপার মিল (কেপিএম) পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিংকালে বলেন, বিদেশ থেকে যাতে কাগজ আনতে না হয়, সেজন্য উৎপাদিত কাগজের কোয়ালিটি আরও বাড়াতে হবে। আমাদের যে ফ্যাসিলিটিজ আছে, আমরা বাজারদরে কাগজের বাজারজাত করতে পারবো। মিলে নতুনত্ব আনা হবে। অন্য প্রজেক্টের চিন্তাও রয়েছে। মিলে যে বিশাল প্রজেক্ট চালু ছিল, ভবিষ্যতে দেশের যেগুলো প্রয়োজন সেগুলা চালু করা হবে।

তিনি বলেন, এখন কাঁচামালের অভাব, আমাদের এখন যে ক্যাপাসিটি আছে, আভ্যন্তরীন বাজারের জন্য যথেষ্ট। তবুও কিছু কিছু ক্ষেত্রে আধুনিকতা আনতে হবে। বিশেষজ্ঞদের দিয়ে সামনে কাজগুলো করা হবে। কেপিএম আবার ঘুরে দাঁড়াবে, শুধুমাত্র সময়ের ব্যাপার। পুরনো গুলো চলবেনা। ৫৩ সালের পুরনো মিলের অবকাঠামো গুলোর পরিবর্তন আনতে হবে। ইতিমধ্যে অনেকাংশ নষ্ট হয়ে গেছে। জায়গা আছে। যথাযথ কাজে লাগিয়ে নতুন প্রকল্প গ্রহণ করে মিলে আধুনিকতা আনতে হবে। তখনই মিলটি পুরোদমে চলবে, দেশের জন্য কাগজ কলটি অত্যন্ত প্রয়োজনীয়। বিদেশের ওপর নির্ভর করতে হবেনা আমাদের।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, বিসিআইসির চেয়ারম্যান সাইদুর রহমান, কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিসুজ্জামান, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দীন, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলনসহ কেপিএমের বিভাগীয় কর্মকর্তাগণ ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।