শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রংপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
রংপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নীলফামারীর জলঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ময়না পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাগলাপীরের গঞ্জিপুর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

হতাহতদের সবাই ওরশ শরীফ থেকে ফিরছিলেন। তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় বলে জানা গেছে।

রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হামিদ বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।