শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে ২০ হাজার অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ৪:০৩ পূর্বাহ্ন আপডেট: ২১ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নোয়াখালীতে ২০ হাজার অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

শুক্রবার বিকেলে একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটিভ গ্রুপ ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির এই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন শাকিল,  পৌর আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বাবুল প্রমূখ বক্তব্য রাখেন।  

পরে অতিথিরা দুঃস্থ অসহায়  প্রতিটি পরিবারের সসদ্যদের হাতে চাল, ডাল, তেল, খেজুর, দুধ, চিনি’সহ বিভিন্ন ইফতার ও খাদ্য সামগ্রী তুলে দেন।

এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান একটিভ গ্রুপের চেয়ারম্যান, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির।