শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১০:১৪ অপরাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৩:১৮ পূর্বাহ্ন
গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

ট্রেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে থানার পরিদর্শক সোমনাথ বসু।

নিহত ওই স্কুলশিক্ষক বাদল বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের নীলরতন বিশ্বাসের ছেলে ও সিলনা-গুয়াধানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।

পরিদর্শক সোমনাথ বসু জানান, সদর উপজেলা মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া থেকে মোটরসাইকেলে করে স্কুলের দিকে যাচ্ছিলেন শিক্ষক বাদল বিশ্বাস। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মোটর সাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ ওই শিক্ষক ৩০ থেকে ৪০ ফুট দূরে রাস্তার খাদে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ খবর পরিবারের মাঝে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে পুরো পরিবারে। স্বজনদের কান্নায় কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস।