স্বতন্ত্র মেয়র প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ

রবিবার (১২ মার্চ) দুপুরে নাজিরহাট বাজারে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় লিখিত বক্তব্যে মেয়র প্রার্থী ইসমাঈল গণি বলেন, প্রতীক বরাদ্দের পর আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা শুরু করি। গতকাল (শনিবার) আমার নির্বাচনী কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কতিপয় যুবক। কয়েকদিন আগে পৌরসভার ৯ নং ওয়ার্ডের শাহ চৌমুহনী এলাকায় মাইকিং করতে বাধা দিয়েছে নৌকার কর্মী সমর্থকেরা। এছাড়া মাইকিং কাজে নিয়োজিত এক কর্মীকেও মারধর করেছে কতিপয় যুবক। এরমধ্যে গতকাল (শনিবার) শাহ চৌমুহনী এলাকায় আমার জগ মার্কার অফিস ভাঙচুর ও বিভিন্ন স্থানে পোস্টার ছিড়ে ফেলে দুষ্কৃতিকারীরা। পাশাপাশি ভোটের দিন ভোট কেন্দ্রে এজেন্ট দেয়া যাবে না বলেও হুমকি দিয়েছে কতিপয় যুবক।
উল্লেখ্য, নির্বাচন সামনে রেখে জমে উঠেছে প্রচারণা। তফশিল অনুযায়ী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

