শিশু বলধকারের অভিযোগে আওয়ামী লীগ সভাপতিকে বহিষ্কার

সোমবার (১৩ মার্চ) বিকালে উপজেলার আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব ও সাধারণ সম্পাদক মো. ফেরদৌস স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে রোববার (১২ মার্চ) রাতে মো. সিরাজ মাঝিকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত আওয়ামী লীগ সভাপতি সিরাজ মাঝি উপজেলা আন্ডারচর গ্রামের মৃত নছির আহম্মদের ছেলে।
আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজ মাঝির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইটভাটার শিশু শ্রমিককে বলধকারের অভিযোগ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে খোঁজখবর নিয়ে জানাতে পারি, তার ছেলে মো. মোসলেহ উদ্দিন চট্রগ্রামের একটি ইটভাটায় শ্রমিক সরবরাহ করেন। সেখানে কাজ দেখাশোনা করতে বাবা সিরাজ মাঝি পাঠান।
ইটভাটায় সিরাজ মাঝি কাজ দেখাশোনার সুবাধে শ্রমিকদের সঙ্গে রাত্রিযাপন করতেন। ওই সময় সিরাজ মাঝি শরীফ নামের ১৪ বছর বয়সী এক শিশু শ্রমিককে ১০০ টাকা দিয়ে জোরপূর্বক বলধকার করতে গেলে ওই শিশু শ্রমিকের চিৎকারে পাশের শ্রমিকা এসে শিশুটি উদ্ধার করে। পরে ওই ঘটনার বর্ণনা করে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেয় শ্রমিকরা।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব আরো বলেন, শিশু বলধকারের অভিযোগ ছাড়াও সিরাজ মাঝির বিরুদ্ধে নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। এতে দলের ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ায় তাকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত আওয়ামী লীগ সভাপতি সিরাজ মাঝি তার বিরুদ্ধে শিশু বলধকারের অভিযোগ সত্য নয় দাবি করে বলেন, আমার ছেলের ইটভাটায় শ্রমিকরা কাজে ফাঁকি দেওয়ায় আমি তাদেরকে সঠিকভাবে কাজের জন্য চাপ প্রয়োগ করলে তারা আমার বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট কথা ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেয়।

