বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ব্রাজিলে ভয়াবহ ভূমিধস, নিহত ৮

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ৯:৫৭ অপরাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৩:১৫ অপরাহ্ন
ব্রাজিলে ভয়াবহ ভূমিধস, নিহত ৮

স্থানীয় সময় সোমবার (১৩ মার্চ) দেশটির মানাউস শহরে এ ভূমিধ্বসের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

দুর্যোগের পর জরুরি অবস্থা জারি করা হয়েছে অ্যামাজন সংলগ্ন অঞ্চলটিতে। স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে পারেনি উদ্ধারকারীরা। স্থানীয়রাই বের করেছেন মরদেহগুলো। জীবিত ও নিখোঁজদের সন্ধানে এখনো চলছে অভিযান। শহরের অনেক বাড়িঘর ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বাসিন্দাদের।

সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিল বেশ কয়েকটি মারাত্মক আবহাওয়া বিপর্যয়ের শিকার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ বিপর্যয় হচ্ছে।