শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সাকিব মঞ্চে না উঠেই চলে গেলেন

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ৯:৩২ অপরাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ন
সাকিব মঞ্চে না উঠেই চলে গেলেন

বুধবার (১৫ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি রেঞ্জ রোভার গাড়িতে (এফ-৫৫৫৯০) করে দুবাইয়ের দেরা বাজারে আসেন সাকিব। তার সঙ্গে একই গাড়িতে ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আরাভ খান।

এর আগে, অনুষ্ঠানস্থলে যান উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, সঙ্গীত শিল্পী বেলাল খানসহ প্রমুখ। স্থানীয় সময় বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধনী আয়োজন শুরু হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান ক্রেতাদের সাকিবের সই করা জার্সি ও ব্যাট উপহার দেয়ার ঘোষণা দেন আরাভ খান।

জানা যায়, পুলিশের পরিদর্শক পদমর্যাদার এক সদস্যকে হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান। বর্তমানে দুবাইয়ে স্বর্ণের ব্যবসার সঙ্গে জড়িত তিনি। সেই আরাভ খানের স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই দুবাই গেছেন সাকিব।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে পুলিশের বিশেষ শাখার (এসবি) স্কুল অব ইন্টেলিজেন্স পরিদর্শক মামুন ইমরান খানকে (৩৪) পুড়িয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলার ৬ নম্বর আসামি আরাভ খান।

দুবাইয়ের আরাভ খানই পুলিশ পরিদর্শক মামুন হত্যার ৬ নম্বর পলাতক আসামি বলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ নিশ্চিত করেছে। ডিবি জানায়, পুলিশের জমা দেয়া অভিযোগপত্রেও তাকে পলাতক আসামি দেখানো হয়েছে।