বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ইমরানের র‌্যালিতে হাইকোর্টের বাধা

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ৩:০২ পূর্বাহ্ন আপডেট: ১৭ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
ইমরানের র‌্যালিতে হাইকোর্টের বাধা

বৃহস্পতিবার (১৬ মার্চ) লাহোর হাইকোর্ট এর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা রক্ষা করতে দলটির প্রতি অনুরোধ করেছে আদালত। বুধবার জামান পার্কের বাসভবনে ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বন্ধ করার আহ্বান নিয়ে হাইকোর্টে যান পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

তোষাখানা মামলা এবং ম্যাজিস্ট্রেট জেবা চৌধুরীকে হুমকি দেয়ার মামলায় ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান রয়েছে। আদালতের সেই আদেশ বাস্তবায়ন করতে জামান পার্কে যায় পুলিশ, রেঞ্জারস।

আদালত প্রাথমিক শুনানিতে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গ্রেপ্তার অভিযান বন্ধ রাখতে পুলিশের প্রতি নির্দেশ দেয়। এর ফলে পিছু হটতে বাধ্য হয় রেঞ্জার্স, পুলিশ। ফলে সেখানে যে ‘রণক্ষেত্রের’ রূপ ধারণ করেছিল, তা প্রশমিত হয়।