বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ইমরানের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ৫:৪০ পূর্বাহ্ন আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ইমরানের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত

শুক্রবার (১৭ মার্চ) সাবেক এই প্রধানমন্ত্রীর এক আবেদন শুনানির পর এ আদেশ দেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক। একই সঙ্গে ইমরানকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ইসলামাবাদ জেলা ও দায়রা আদালত এবং পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। খবর ডনের।

তোষাখানা মামলায় কয়েক দফা শুনানিতে অংশ না নেয়ায় ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ইসলামাবাদ জেলা ও দায়রা আদালত। তবে গত কয়েকদিন লাহোরের জামান পার্কের বাসায় থেকে গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন ইমরান। পিটিআই নেতাকর্মীদের প্রবল বাধার মুখে তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ও রেঞ্জার্স সদস্যরা। এমনকি এ নিয়ে পিটিআই ও পুলিশের মধ্যে সংঘর্ষের সূত্রপাতও ঘটে।

এর আগে গতকাল বৃহস্পতিবার ইমরানের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করতে জেলা ও দায়রা আদালতে আবেদন করে পিটিআই। তবে এ আবেদন খারিজ করে দিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ও ১৮ মার্চের মধ্যে ইমরানকে আদালতে হাজির করার নির্দেশ বহাল রাখেন।

এরপরই আদালতের এ রায়কে চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান। বিচারিক আদালতের আদেশ বাতিল ও শুনানির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা স্থগিতের আবেদন করেন তিনি।

শনিবার জেলা ও দায়রা আদালতের শুনানি পর্যন্ত ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেন বিচারপতি ফারুক ও তাকে হয়রানি করা থেকে বিরত থাকতে পুলিশকে নির্দেশ দেন। একই সঙ্গে আগামীকাল তাকে বিচারিক আদালতে হাজির হতেও নির্দেশ দেন তিনি।