শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মানিকগঞ্জে হত্যা মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ২:৩৩ পূর্বাহ্ন আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
মানিকগঞ্জে হত্যা মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

রবিবার (১৯ মার্চ) মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারিক আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

নিহত খন্দকার সাইফুল ইসলাম কমল মানিকগঞ্জের সিংগাইরের কাশিমপুর এলাকার খন্দকার রেজাউল ইসলামের ছেলে। আর দণ্ডিত শিমুল আহমেদ ঢাকার ধামরাইয়ের ইশাননগর এলাকার মোস্তাফিজুর রহমানে ছেলে। তিনি জমি বেচাকেনার ব্যবসা করতেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মথুরনাথ সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগপত্রে জানা যায়, জমি বেচাকেনা বিরোধের জেরে ২০১৪ সালের ১৬ এপ্রিল ব্যাবসায়ী খন্দকার সাইফুল ইসলাম কমলকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে শিমুল আহমেদ। এরপর শিমুল আহমেদ নিহতের পরিবারকে জানান সাইফুল ইসলাম কমল মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। পরে ঘটনায় চারদিন পর ২০ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে রিমন মিয়া, ফয়েজ আহমেদ, শিমুল আহমেদ, সুজন মিয়া, ওমর ফারুক ও আব্দুস সালামকে আসামি করে সিংগাইর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করলে বেশ কিছুদিন কারাভোগের পর জামিনে বের হয় আসামিরা। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কাজী আব্দুল আওয়াল তদন্ত শেষে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর রিমন মিয়া, ফয়েজ আহমেদ, শিমুল আহমেদ, সুজন মিয়া, ওমর ফারুক ও আব্দুস সালামকে অভিযুক্ত করে আদালতে চার্টশিট দাখিল করেন।

মামলায় উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে শিমুল আহমেদ হত্যাকাণ্ডের সাথে জড়িত হওয়ায় বিজ্ঞ আদালত অভিযুক্ত শিমুল আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডও প্রদান করেন। মামলায় জড়িত না থাকায় বাকি আসামিদের খালাস প্রদান করা হয়।

রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মথুরনাথ সরকার সন্তোষ প্রকাশ করেছেন।

তবে আসামি পক্ষের আইনজীবী কেএম কায়সার ও সাইফুদ্দিন আহমেদ ফিরোজ উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।