শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

এক যুগের ভালোবাসায় ইউপি সচিবের অশ্রুসিক্ত বিদায়

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ৬:০৫ পূর্বাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৩:০৩ পূর্বাহ্ন
এক যুগের ভালোবাসায় ইউপি সচিবের অশ্রুসিক্ত বিদায়

সোমবার বিকালে ধর্মপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই ইউনিয়ন পরিষদে দীর্ঘ এক যুগ কর্মরত সচিব মো. সহিদুল ইসলামের বদলীজনিত কারণে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে সচিব সহিদুল ইসলামকে অশ্রুসিক্ত বিদায় জানিয়েছেন।

একই সময় ধর্মপুর ইউনিয়নে নব-নিয়োযুক্ত সচিব সঞ্জীত রঞ্জন কর্মকারকে বরণ করে নেওয়া হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট সিদ্দিকুর রহমান সাবু, আওয়ামী লীগ নেতা মোস্তাফা মিয়া, নব-নিয়োযুক্ত সচিব সঞ্জীত রঞ্জন কর্মকারসহ ইউনিয়ন পরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ডাক্তার, সমাজপতি প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সহিদুল ইসলাম ধর্মপুরের মানুষের জন্য দিন-রাত পরিশ্রম করেছেন। একটি অবহেলিত ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে জনপ্রতিনিধিরে সঙ্গে ঐক্যমত প্রকাশ করে কাজ করে গেছেন। ধর্মপুরের মানুষ তাকে নিজের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করে। তিনি আমাদের হৃদয়ে সারা জীবনের জন্য জায়গা করে নিয়েছেন। সহিদুল ইসলামের বিদায় বেলায় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

সহিদুল ইসলামের নতুন কর্মস্থল নোয়াখালী ইউনিয়ন পরিষদ।