বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

টেক্সাসে স্কুলে বন্দুকহামলা, ছাত্র নিহত

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ৯:২৬ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৬:৩৮ পূর্বাহ্ন
টেক্সাসে স্কুলে বন্দুকহামলা, ছাত্র নিহত

স্থানীয় সময় সোমবার (২০ মার্চ) অঙ্গরাজ্যটির আর্লিংটন শহরে এ হামলার ঘটনা ঘটে। খবর সিএনএনের।

ডলাসের পশ্চিমের ওই শহরটির লামার হাই স্কুলের বাইরে সকাল ৭টার কিছুক্ষণ আগে হামলার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে এক ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

পুলিশের মুখপাত্র টিম সিসকো বলেন, স্কুলটির কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ৭টার পর। এ কারণে হামলার সময় অধিকাংশ শিক্ষার্থীই স্কুলে এসে পৌঁছায়নি। এ ঘটনায় একজন সন্দেহভাজন হামলাকারীকে হেফাজতে নেয়া হয়েছে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেহেতু সন্দেহভাজন একজন কিশোর, তাই তার নাম প্রকাশ করা যাচ্ছে না। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।