বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

টরন্টোর মলে বন্দুকধারীর হামলা, নিহত ১

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১০:১৩ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ন
টরন্টোর মলে বন্দুকধারীর হামলা, নিহত ১

 স্থানীয় সময় সোমবার (২০ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। খবর সিটিভি নিউজ টরন্টোর।

জানা যায়, ঘটনার কিছুক্ষণ পরেই বিকেল ৪টার দিকে শেপার্ড অ্যাভিনিউ ইস্ট এবং ডন মিলস রোড এলাকায় পুলিশকে ডাকা হয়।

পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে ২০ বছর বয়সী দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আরেকজনকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় এক ব্যক্তি গাড়িতে করে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

টরন্টো পুলিশ সার্ভিসের ডিউটি ​​ইন্সপেক্টর মাইক হেইলস বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আমাদের কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে। হাসপাতালে আহত ব্যক্তির কাছ থেকে আরও কিছু তথ্য পাওয়া যাবে। বন্দুকধারীরা শপিং মলের উত্তর দিকের পার্কিং লট থেকে গুলি চালিয়েছে। তারা একটি কালো রঙের সেডান গাড়ি থেকে হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে।