শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোবিপ্রবি’তে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ৩:৩৯ পূর্বাহ্ন আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ অপরাহ্ন
নোবিপ্রবি’তে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিহত শিক্ষার্থীর নাম আপরশি মারমা (২১)।  সে সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিল এবং  তার গ্রামের বাড়ি বান্দরবান জেলায়।  পাশ্ববর্তী আবদুস সালাম হলের ২১২ নম্বর রুমের বসবাস করত।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  এরআগে, সোমবার রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়।  

একাধিক শিক্ষার্থী জানায়, রাত ১১টার দিকে মারমার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেওয় হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সে হলে রাতের খাবার খেতে যায়। সেখানে বন্ধুবান্ধব ও বড় ভাইদের সঙ্গে তাকে হাসিখুশি দেখা যায়।  

সুধারাম থানার উপপরিদর্শক (এএসআই) মো.নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তাৎক্ষণিক ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ ঘটনায় আইন গত ব্যবস্থা নেওয়া হবে।