বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যুক্তরাষ্ট্রে ঝড়ে গাছ পড়ে ৫ মৃত্যু

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ৯:২৮ অপরাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে ঝড়ে গাছ পড়ে ৫ মৃত্যু

কর্তৃপক্ষ জানায়, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রবল বৃষ্টি, বাতাস ও পাহাড়ি এলাকায় তুষারপাত কমলেও মঙ্গলবারের ঝড়ে বহু এলাকায় বৈদ্যুতিক লাইন ছিঁড়ে পড়েছে, এতে বুধবার (২২ মার্চ) বিকেল পর্যন্ত ৯২ হাজারেরও বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ছিলো না।

ক্যালিফোর্নিয়ার জরুরি পরিষেবা দপ্তরের মুখপাত্র ডায়ানা ক্রফট পেলায়ো জানান, আগে থেকেই চলা বন্যার কারণে অঙ্গরাজ্যের ১৪ হাজার বাসিন্দাকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টিতে ফুলেফেঁপে ওঠা নদীগুলোর পাড় উপচে বা ঝড়ে ক্ষতিগ্রস্ত বাঁধ ভেঙে পড়ে এলাকা প্লাবিত হতে পারে আশঙ্কায় আরও ৪৮ হাজার বাসিন্দাকে উঁচু এলাকায় সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি বাঁধ ভেঙে সান ওয়াকিন উপত্যকার টুলারে কাউন্টির বহু এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। কাউন্টিটির প্রায় ১২ হাজার বাসিন্দাকে বাধ্যতামূলকভাবে এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন ও কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মঙ্গলবার ক্যালিফোর্নিয়া বে এলাকায় প্রবল ঝড়ের সময় গাছ উপড়ে পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন সান ফ্রান্সিসকোতে, একজন ওকাল্যান্ডে এবং কন্ট্রা কোস্টা কাউন্টিতে ও সান মাটেও কাউন্টিতে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে অন্তত দু’জন তাদের গাড়ির ভেতরেই মারা গেছেন, অপর একজন মারা গেছেন একটি তাঁবুতে। পুরো শীতজুড়ে ক্যালিফোর্নিয়ায় আবহাওয়ার তাণ্ডব চলার মধ্যে ঝড়জনিত কারণে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।