রাহুল গান্ধীর দুই বছরের জেল

বৃহস্পতিবার (২৩মার্চ) গুজরাটের সুরাটের একটি আদালত রাহুলের বিরুদ্ধে এই রায় দেন।
২০১৯ সালের লোকসভা ভোটে কর্নাটকে প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, সব চোরেদের পদবি মোদি হয় কেন? আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি, ব্যাঙ্ক-ঋণ মামলায় পলাতক নীরব মোদির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা করেছিলেন তিনি।
ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে পদবি অবমাননার অভিযোগে মানহানির মামলা করেছিলেন গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদি। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হলেন রাহুল। সেই সঙ্গে দেখা দিল ওয়েনাড়ের কংগ্রেস সংসদ সদস্য পদ খারিজের সম্ভাবনাও।
তবে আদালত রাহুলকে ৩০ দিনের জামিন দিয়েছেন এবং তাকে আপিল করার সুযোগ দেয়া হয়েছে।

