নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলনের সংবর্ধনায় বীর মুক্তিযোদ্ধারা

রোববার সন্ধ্যায় নোয়াখালী জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ডের একটি রেষ্টুরেন্টে ইফতার অনুষ্ঠানের মাধ্যমে ইসলামী যুব আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণ শাখার আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) এ.কে.এম আব্দুজ্জাহের আরেফী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওলামা-মাশায়েখ ও আইম্মা পরিষদ নোয়াখালীর সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি হাফেজ মাওলানা নজির আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মাহমুদুর রহমান, সহ-সভাপতি মাওলানা ফিরোজ আলম, জাতীয় শিক্ষক ফোরাম নোয়াখালীর সভাপতি মাওলানা মমিনুল হক চৌধুরী।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, আবুল কাশেম জি.এস, মো. সালাহ উদ্দিন ও মো. শামসুদ্দীন।
সংবর্ধনা অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের মধ্যেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধি ও সরকারের শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে।
কিন্তু আজও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আজ আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে বিএনপি নিরাপদ নয়, বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামীলীগ নিরাপদ নয়। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসে তাহলে এ দেশের সবাই নিরাপদ থাকবে।

