বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

প্রতিরক্ষামন্ত্রীকে সরালেন নেতানিয়াহু

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ১:০৭ পূর্বাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
প্রতিরক্ষামন্ত্রীকে সরালেন নেতানিয়াহু

স্থানীয় সময় রবিবার (২৬ মার্চ) তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

নেতানিয়াহু সরকারের নেয়া পরিকল্পনার বিরুদ্ধে কথা বলার পরদিনই গ্যালান্টকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো। খবর এপির।

তবে গ্যালান্টের বরখাস্তের ঘোষণা দিলেও তার স্থলাভিষিক্ত কে হবেন সে ব্যাপারে কিছু জানায়নি নেতানিয়াহুর কার্যালয়।

এদিকে প্রতিরক্ষামন্ত্রীকে আকস্মিকভাবে বরখাস্ত করার পর হাজার হাজার বিক্ষোভকারী ইসরায়েলের বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন। জেরুজালেমে নেতানিয়াহুর বাড়ির বাইরেও জড়ো হন বিক্ষোভকারীরা। এসময় নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেললে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে। দেশটিতে বিচার ব্যবস্থা সংস্কার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ আরও জোরালো হচ্ছে।

তেল আবিবে বছরের শুরু থেকেই বিক্ষোভ চলছে। সেখানে রবিবার রাতেও বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। তেল আবিবে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবরও পাওয়া গেছে। ক্ষমতাগ্রহণের ৩ মাস হচ্ছে নেতানিয়াহু সরকারের। এর মধ্যেই নেতানিয়াহুর জাতীয়তাবাদী-ধর্মীয় জোট সংস্কার পরিকল্পনার জেরে সংকটে পড়েছে।

দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ ও বেনি গ্যান্টজ এক যৌথ বিবৃতিতে জানান, রাজনৈতিক খেলায় রাষ্ট্রীয় নিরাপত্তা একটি কার্ড হিসেবে ব্যবহৃত হতে পারে না। নেতানিয়াহু আজ রাতে রেডলাইন অতিক্রম করেছেন।
তারা নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্যদের জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় হাত না দেয়ার আহ্বানও জানিয়েছেন