বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিমানবন্দর সড়কে প্রতি শুক্রবার যান চলাচল সীমিত থাকবে

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ৯:৫৭ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
বিমানবন্দর সড়কে প্রতি শুক্রবার যান চলাচল সীমিত থাকবে

মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে সড়ক ও জনপথ অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সেতু নির্মাণের কাজ চলছে। এই কাজের প্রয়োজনে বিমানবন্দর সড়ক ব্যবহারের দরকার হবে। এ কারণেই ২৪ জুন পর্যন্ত মোট ১৭ রাত যান চলাচল সীমিত রাখতে হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সেতু নির্মাণের প্রয়োজনে বিমানবন্দর মহাসড়কে ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গাড়ি চলাচল সীমিত থাকবে। যাত্রীদের সময় নিয়ে যাত্রার অনুরোধ রইল।

গণবিজ্ঞপ্তিতে তথ্যমতে হিসেব করলে, ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত সময়ের মধ্যে ১৭টি শুক্রবার রয়েছে। এই ১৭ রাতে ৭ ঘণ্টা করে ওই পথে যান চলাচল সীমিত থাকবে।