শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

দুই ডোজ টিকার আওতায় এসেছে ১১ কোটি ৬০ লাখের বেশি মানুষ

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ৮:০৩ অপরাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন
দুই ডোজ টিকার আওতায় এসেছে ১১ কোটি ৬০ লাখের বেশি মানুষ

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (রোববার) সারা দেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ১৭ হাজার ৪৭৪ জনকে। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮২ হাজার ২৫৯ জন। এছাড়াও এ সময়ে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৫৯৮ জনকে। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত ১ নভেম্বর থেকে দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৩৫৪ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৫৮ লাখ ৬১ হাজার ৪০৫ জনকে।

অধিদপ্তর জানিয়েছে, দেশে এ পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ৯৫৭ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত বছরের ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।