শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মুক্তি পেতে যাচ্ছে শিশুবক্তা রফিকুল

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ন আপডেট: ২১ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
মুক্তি পেতে যাচ্ছে শিশুবক্তা রফিকুল

ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেবেন না- এমন শর্তে রাজধানী ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক মামলায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

বুধবার (২৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এদিন মাদানীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। রফিকুল ইসলাম মাদানীর আইনজীবী আশরাফ আলী মোল্লা জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর তেজগাঁও, মতিঝিল এবং গাজীপুরের গাছা ও বাসন থানার মোট চারটি মামলায় হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করে আদালত আজ এ রায় দেন।