মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এডিএন টেলিকমের

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ৮:১৯ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১:০০ অপরাহ্ন
মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এডিএন টেলিকমের

ডিএসইর তথ্য মতে, ২০২২ সালের জানুয়ারি গত ৩১ মার্চ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল টাকা ৫৬ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় ২ পয়সা ইপিএস কমেছে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানির মুনাফা কমলেও বেড়েছে তিন প্রান্তিক মিলে। ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের ৩১ মার্চ সময়ে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৭৭ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৬ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় এক পসয়া ইপিএস বেড়েছে।

তাতে গত ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা ৭৩ পয়সাতে। ৩০ জুন ২০২১ সালে এনএভি ছিল ২৫ টাকা ৯৭ পয়সা।