শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশ: ১ এপ্রিল ২০২৩, ২:৪১ পূর্বাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
নোয়াখালীতে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

শুক্রবার (৩১ মার্চ) বাদ জুম্মা মসজিদের নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

এতে হাজী ইসমাইল মিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মফিজ উল্যাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলা উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু, নোয়াখালী জেলা জামে মসজিদের খতিব মুফতি দিলাওয়ার হোসাইন কাসেমী।

নতুন ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাজী ইসমাইল মিয়া জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম রায়হান। এসময় মসজিদের মুসল্লিগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য : দানা মিয়ার বাজার হাজী ইসমাইল মিয়া জামে মসজিদের বর্তমান ভবনে মুসল্লিদের জায়গা না হওয়ায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় মসজিদ পরিচালনা কমিটি। নতুন পাঁচতলা ভবনের ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি টাকা। মসজিদের এই ভবন নির্মাণের কাজ সমাপ্ত করতে সমাজের সকল ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা চেয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মফিজ উল্যাহ।