বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আশুলিয়ায় বাস চাপায় বাইক চালক নিহত

প্রকাশ: ২ এপ্রিল ২০২৩, ৯:৫৪ অপরাহ্ন আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
আশুলিয়ায় বাস চাপায় বাইক চালক নিহত

রবিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে দুইটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানা

টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে চলাচলরত আলী নুর পরিবহনের দুটি বাস পাল্লাপাল্লি করে বাইপাইল থেকে আশুলিয়া যাচ্ছিল। পথে এক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মারা যান। এ সময় উত্তেজিত জনতা আলী নুর পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ মরদেহ উদ্ধারের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, তাৎক্ষণিকভাবে নিহত মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে।