ইউএস-বাংলায় ডেনমার্কের ক্রাউন প্রিন্সেস ম্যারি’র কক্সবাজার ভ্রমণ

ডেনিশ রাজকুমারীকে নিয়ে আজ ২৫ এপ্রিল, সোমবার ইউএস-বাংলার ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটে বিএস-১৫৫ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৩টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর বিকাল ৫টায় কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করে।
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডেনিশ রাজকুমারীকে ঢাকা থেকে কক্সবাজারে বহন করার জন্য ইউএস-বাংলাকে সুযোগ দেয়ায় এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
ডেনিশ রাজকুমারীকে বহন করতে পেরে বেসরকারী বিমান পরিবহন সংস্থা হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স গর্ববোধ করছে।

